মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি'র গোয়েন্দা প্রধান নিহত
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।
ইরানের ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (০৬ এপ্রিল) ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুর সন্ত্রাসী হামলায়’ তিনি প্রাণ হারান। তবে কীভাবে এই হামলা হয়েছে বা কোথায় ঘটেছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা
এসি//