রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু
গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন।
সোমবার (৬ এপ্রিল) রামেকের মিডিয়া মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন। গেল রোববার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে এ দুই মিশুর মৃত্যু হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মারা গেছে দুই শিশু। হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে ২০ জন। হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন রোগী। নতুন ও পুরোনো সব মিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হামে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা ১৩৮ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে।
আই/এ