আন্তর্জাতিক

সিন্ধু পানিচুক্তি নিয়ে প্রশ্নে পাকিস্তানি মন্ত্রীর কৌশলী জবাব

আন্তর্জাতিক ডেস্ক

সন্ত্রাসবাদ ও সিন্ধু নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিরোধের মধ্যে নয়াদিল্লিতে গিয়ে এসব বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক।

সাংহাই সহযোগিতা সংস্থার তিন দিনের ‘সভ্যতার সংলাপ’ সম্মেলনে যোগ দিতে ভারতে গিয়েছিলেন তিনি।

সম্মেলনের শেষ দিনে সাংবাদিকরা সন্ত্রাসবাদ ও সিন্ধু পানিচুক্তি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, দ্বিপক্ষীয় আলোচনার জন্য তিনি ভারতে আসেননি। এ বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানানো হলে নিজের বক্তব্য তুলে ধরবেন।

ভারতের আয়োজনে গেল ২০ নভেম্বর পুরানা কিল্লায় এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ নভেম্বর তিন দিনের এই সম্মেলন শেষ হয়। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যরাষ্ট্র হিসেবে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ভারত #সিন্ধু নদী