কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন এবং দেশে বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করাই তাদের কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল লেবার পার্টির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? ভারত শেখ হাসিনাকে যতদিন কাছে রাখবে -শুধু বাংলাদেশ না সারাবিশ্বের কাছে নিন্দিত হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেন, তিনি বলেন, শেখ হাসিনার মতো এমন শাসক গত ৫০-৫৫ বছরেও এই মাটিতে আসেনি। গায়ের জোরে তিন টার্ম ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন থাকবেন। কিন্তু কোনো নির্বাচনে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়েছেন। পালানো ব্যক্তি কি কখনো ফিরে আসে? তিনি আবার আসতে চাইছেন, কিন্তু এটি কখনোই সম্ভব নয়। এই আওয়ামী লীগের সঙ্গে, গোপালগঞ্জের হত্যাকারীদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোন সম্পর্ক নেই।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।
এমজে/এ