দেশজুড়ে

বেনাপোলসহ যশোর সীমান্তে বিজিবির টহল জোরদার

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন এমন গুঞ্জনকে কেন্দ্র করে  যশোর সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিজিবির একটি টহল দলকে বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিতে দেখা যায়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে। এর মধ্যে একটি গুঞ্জন ছড়িয়ে দেয় শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরবে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। কার্যক্রম নিষিদ্ধ দলটির দোসররা যাতে কোনোভাবেই অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে’।

সীমান্তে কোনও অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি #বেনাপোল