আইন-বিচার

জামিন পেলেন মেজব (অব.) আখতারুজ্জামান

ছবি: সংগৃহীত ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মামলার বিবরণ অনুযায়ী, গেল ১ অক্টোবর রাতে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি হ্যান্ডলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। পরদিন ২ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিচারিক আদালত তার জামিন আবেদন নাকচ করেন।

দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন আখতারুজ্জামান। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আখতারুজ্জামান #হাইকোর্ট