ক্যাম্পাস

বাণিজ্য মেলার প্রধান ফটক ভাঙলো শেকৃবি শিক্ষার্থীরা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মাঠে নির্মিত বাণিজ্য মেলার প্রধান অস্থায়ী ফটক ভেঙেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পূর্ব নির্ধারীত ফটক ভাঙার কর্মসূচি শেষ করে তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিরে যান।

জানা গেছে,  দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মাঠে প্রবেশ করে মেলার বিভিন্ন স্থাপনা ভাঙচুর শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে আসা দুটি ট্র্যাক্টর দিয়ে স্থাপনাগুলো ভাঙা হয়। এক পর্যায়ে মেলার প্রধান অস্থায়ী ফটকটিও ভেঙে ফেলেন তারা।

শিক্ষার্থীরা জানান,  পুরাতন বাণিজ্য মেলার মাঠ, যাকে সবাই পুরাতন গবেষণার মাঠ নামেও চিনে, একসময় এটি শেকৃবির জমি ছিল৷ ১৯৮৬ সালে এরশাদ সরকার লিখিত চিঠি দিয়ে এই জমি অধিগ্রহণ করে। ৫-১০ বছরের মধ্যে এই মেলা অন্য কোথাও স্থাণান্তরিত হবে এই প্রতিশ্রুতি দেয়া হয়। কিন্তু সেই মাঠ বিগত প্রায় ৪০ বছরেও আর পায়নি শেকৃবি। জুলাই আন্দোলনের পরে সেই মাঠ অধিগ্রহণের কার্যক্রম চলছিল।

বিশ্ববিদ্যালয়ের মাঠ নিজেদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিল করতে হবে। পাশাপাশি কৃষি গবেষণার জন্য মাঠটি ব্যবহার উপযোগী করতে হবে এবং সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না।

গত ২৭ অক্টোবর মাঠে মাটি পরীক্ষার কাজ শুরু হলে শিক্ষার্থীরা বাধা দেন। এ সময় পরীক্ষার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও দুটি গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান তারা। পরদিন ২৮ অক্টোবর বাণিজ্য মেলার প্রধান প্রবেশ গেটসহ বিভিন্ন অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শেকৃবি