দেশজুড়ে

বাকপ্রতিবন্ধী কিশোরকে বলৎকার, অভিযুক্তকে গণধোলাই

বায়ান্ন প্রতিবেদন

রংপুরে নাস্তা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাক্‌প্রতিবন্ধী ১৭ বছরের এক কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬১ বছর বয়সী আব্দুল মতিনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মারধরে আহত মতিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে উদ্ধার করা কিশোরকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মতিন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানার চাঁদকুঠি সদবাজার এলাকার বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ জানায়, রোববার (০১ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর সদবাজার এলাকায় ঘোরাফেরা করছিল কিশোরটি। এ সময় নাস্তা খাওয়ানোর কথা বলে তাকে ফুসলিয়ে চাঁদকুঠি সদবাজারের একটি গোডাউনের খালি মাঠে নিয়ে যান আব্দুল মতিন। সেখানে কিশোরটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

পরে কিশোরটিকে সদবাজারের কাছে রেখে পালানোর চেষ্টা করেন মতিন। এ সময় কিশোরটির কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তার লুঙ্গিতে রক্তের দাগ দেখে বিষয়টি জানতে চাইলে সে ঘটনার কথা জানায়। এরপর স্থানীয় লোকজন মতিনকে আটক করে মারধর করেন। তবে একপর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে। পরে স্বজনেরা তাকে প্রথমে হারাগাছ ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে আব্দুল মতিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়দের মারধরে আহত আব্দুল মতিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্ষণ #বাক্‌প্রতিবন্ধী