রাজধানী

মিরপুরে শ্রমিক পরিচয়ে আন্দোলনে আওয়ামী লীগ কর্মীরা, আটক বেশ কয়েকজন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মিরপুরে পোশাকশ্রমিকেরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল। সোমবার (০২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন কয়েকজন।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী।

আটক ব্যক্তিদের একজন ইমরান। তার বাড়ি গোপালগঞ্জে। তার মুঠোফোনে আন্দোলন উসকে দেওয়ার তথ্য পাওয়া গেছে। তবে শ্রমিক না হয়েও কেন শ্রমিক পরিচয়ে আন্দোলনে অংশ নিচ্ছেন, সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেননি তিনি।

যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ইমরানের নেতৃত্বে কয়েকজন জড়ো হন। তারা সড়কে আগুন দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়। আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পুলিশ আরও জানিয়েছে, মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে এ পর্যন্ত ২৯ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনায় করা হয়েছে পাঁচটি মামলা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মিরপুর #পোশাকশ্রমিক #আওয়ামী লীগ #আটক