আবহাওয়া

রাতের মধ্যে ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

বায়ান্ন প্রতিবেদন

আকাশে মেঘের ঘনঘটা, সঙ্গে ঝোড়ো বাতাস ও বজ্রপাতের শঙ্কা। রাতের মধ্যে দেশের ছয় জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বজ্রপাতের শঙ্কা #বৃষ্টি