দেশজুড়ে

তাজমিনকে হত্যার পর পুকুরে গোসল করে ওই এলাকা ত্যাগ করে সুমন : পুলিশ

কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যায় সিএনজিচালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাজমিনকে হত্যা ও ধর্ষণের কথা স্বিকার করেছে সুমন।

শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।

তিনি বলেন, গত ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে  তাজমিন ওই সিএনজিটি  কুমিল্লা রেসকোর্স নামিয়ে দেয়ার জন্য ভাড়া করে। এ সময় অটোরিকশাচালকের মনে দুষ্ট চিন্তা ভর করে। পদুয়ার বাজার থেকে শহরের দিকে না নিয়ে অটোরিকশাচালক তাজমিনকে নিয়ে বিজরার দিকে চলে যান।

দীর্ঘ সময় ধরে এদিক-সেদিক ঘুরিয়ে তাকে লালমাই উপজেলার জগতপুর এলাকার নির্জন রাস্তায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় সিএনজির মধ্যে ভিকটিম তাজমিন ও অটোরিকশাচালক সুমনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে অটোরিকশাটি ধানখেতে কাত হয়ে পড়ে যায়। ভিকটিম দৌড়ে নিজেকে রক্ষার চেষ্টা করে, তবে সে দুর্বল হয়ে যাওয়ায় তাকে কাবু করে ফেলেন সুমন।

এই পুলিশ কর্মকর্তা জানান, ধর্ষণের পর গলায় গামছা পেচিয়ে তাজমিনকে হত্যা করে সুমন।পরে ঘটনাস্থল ত্যাগ করে পাশের এলাকার একটি পুকুরে গিয়ে গোসল করেন। যাওয়ার সময় ভিকটিমের ভ্যানেটি ব্যাগ থেকে আইফোন নিয়ে যান। পরে আইফোনটি একটি ধানখেতে লুকিয়ে রেখে চট্টগ্রামের দিকে চলে যান।

ওই সিএনজির সূত্র ধরে সুমনকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তাজমিন