জনদুর্ভোগ

আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

জরুরি মেরামতকাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (০৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামতকাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। কল্যাণপুর থেকে মিরপুর-১গামী সড়কের ডান পাশের এলাকাও এর মধ্যে রয়েছে।

এছাড়া সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আগামীকাল #১০ #ঘণ্টা #গ্যাস #থাকবে #রাজধানীর #যেসব #এলাকায়