জনদুর্ভোগ

আগামীকাল ৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এসময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের বাইরে থাকবেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গ্যাস