দেশজুড়ে

স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা

পঞ্চগড় প্রতিনিধি

স্বামীর মৃত্যুর পর শোক সইতে না পেরে পঞ্চগড়ে বাড়ির পাশে রেললাইনে শুয়ে পরে আত্মহত্যা করেছেন স্ত্রী। মারা যাওয়া দম্পতি হচ্ছেন হরেন্দ্রনাথ বর্মন (৮০) ও তার স্ত্রী নিত্য বালা বর্মন। হরেন্দ্রনাথ বাড়ির পাশের মন্দিরের পূজারী ছিলেন। তার সাথে স্ত্রীও নিয়মিত পূজারী ছিলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের মালিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাত নয়টার দিকে হরেন্দ্রনাথ বর্মন (৮২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে গভীর রাত পর্যন্ত স্ত্রী নিত্য বালা স্বামীর লাশের পাশে বসে থাকে কান্নাকাটি করতে থাকেন। তবে মঙ্গলবার ভোরে স্বামীর শোক সইতে না পেরে বাড়ির পাশে রেললাইনে শুয়ে পড়েন নিত্য বালা।

এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী বাংলাবান্ধা এক্সপ্রেস নিত্যবালার শরীরের উপর দিয়ে যায়। এসময় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা হাঁটতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে তার মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়।  সকাল আটটার দিকে  স্বামী স্ত্রীর লাশ পাশাপাশি চিতা করে পোড়ানো হয়েছে।

নিহতদের ছেলে রবীন চন্দ্র বর্মণ বলেন,  সকালে মা বাড়ির বাইরে বের হন। পরে অনেকক্ষণ ধরে তিনি নাই। তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে, আত্মীয় স্বজনেরা সকালে ব্রাশ করার জন্য রেললাইন ধরে হাঁটছিলেন। পরে তারা একজনকে লাইনে বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান। পরে কাছে গিয়ে দেখা যায় আমার মা সেখানে মারা গেছেন। পরে আমরা তার মরদেহ বাসায় নিয়ে আসি।

ওসি মতিয়ার রহমান বলেন, তারা ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে সৎকার করেছে। পরে আমরা বিষয়টি অবগত হয়েছি। যেহেতু বিষয়টি রেললাইনে কাটা পড়ে মারা যাওয়া একারণে রেলওয়ে পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড়