আইন-বিচার

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য  আদালতের কাছে তার ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাকিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। তাকে আদালতে নেওয়া হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।  

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে শোনা যায় তিনি বলছে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে আসলে এই পুলিশ কিছু করতে পারবে না। এছাড়া  সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যও শোনা যায়। তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন রাকিবুল।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ক্যান্টনমেন্ট থানা