স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬৮

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪০৫ জন। এছাড়া খুলনা বিভাগে ২৮০, বরিশালে ১৭৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯, চট্টগ্রামে ৩১৭, ময়মনসিংহে ১১৩, রংপুরে ৫৯, রাজশাহীতে ১৫৬ এবং সিলেটে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে ১ হাজার ৫৯৩ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৬৭ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৮ জন।

নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০১। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ২৩ জন। 

এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬২ হাজার ১১৭ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু