সারাদেশে গেল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন।
বুধবার (০৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫ জন। এছাড়া গেল ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জন।
গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭ জন। ১৫ মার্চ থেকে চার নভেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।
গেল ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, এবং গেল ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
গেল ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
এমজে/এ