আন্তর্জাতিক

বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমার মতো ব্যবহার করছে : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আমরা জানি, জীবাশ্ম জ্বালানির স্বার্থসংশ্লিষ্টরা নিজে থেকে সরে দাঁড়াবে না। কয়েক দশক ধরে বড় তেল কোম্পানিগুলো বায়ুমণ্ডলকে নর্দমা হিসেবে ব্যবহার করেছে। বিপরীতে তারা বিপুল অর্থও আয় করেছে।

স্থানীয় সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে জ্বালানি শিল্পের তীব্র সমালোচনা করে তিনি এ কথা বলেন।

মহাসচিব বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা পাঁচটি বড় তেল কোম্পানি প্রায় ৫০০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। বিপরীতে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর খাপ খাইয়ে নেওয়ার তহবিলে সংগ্রহ হয়েছে মাত্র ৩৪ বিলিয়ন ডলার।

তিনি বলেন,  রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকে পশ্চিমা পাঁচটি বড় তেল কোম্পানি প্রায় ৫০০ বিলিয়ন ডলার মুনাফা করেছে। বিপরীতে বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর খাপ খাইয়ে নেওয়ার তহবিলে সংগ্রহ হয়েছে মাত্র ৩৪ বিলিয়ন ডলার।

তিনি আরও বলেন, যারা সবচেয়ে বেশি দূষণ ও মুনাফা অর্জন করছে তাদেরকেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পদক্ষেপ নিতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতিসংঘ মহাসচিব