দেশজুড়ে

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকাররাএসময় সচিবালয়ে ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান তারা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।  পরে পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর তার অবরোধ তুলে নেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কাউকে হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া  হবে

জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে অবরোধ শুরু হয়। এতে সড়কের দুই পাশে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

ওসি মো. জিয়াউল হক ঢাকা পোস্টকে বলেন, পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝায়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলামী ব্যাংক