কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতিমের সঙ্গে তুহিনকে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, তারা দুজন প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন। এ কারণে আজ বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। তার আধা ঘণ্টা পর, সাড়ে ৭টার দিকে ফাহিম নামের আরও একজনকে আটক করে পুলিশ।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানিয়েছেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
আই/এ