দেশজুড়ে

কুমিল্লায় আবারও কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ৫১৯

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৫১৯ জনকে আটক করেছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোরদের উৎপাত রয়েছে- এমন স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন। অভিযানে আটক ৫১৯ জনের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কোনও নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

এর আগে কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাং বিরোধী অভিযান চালায় কুমিল্লা জেলা পুলিশ। ওই অভিযানে ৬ শতাধিক কিশোরকে আটক করা হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কুমিল্লা #কিশোর