দেশজুড়ে

নারীসহ আপত্তিকর অবস্থায় মসজিদের ইমাম আটক

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। আটক মো. শহিদুল ইসলাম পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য বলে জানা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টারের শয়নকক্ষ থেকে তাকে ওই নারীর সঙ্গে আটক করা হয়। শহিদুল ইসলাম পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে ওই নারী শহিদুল ইসলামের চিনিকল কোয়ার্টারের বাসায় যান। পরে রাতে খাবার কিনতে তিনি মিলগেট বাজারে বের হলে কয়েকজন স্থানীয় যুবকের সন্দেহ হয়। তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুলের বাসায় পৌঁছান। পরে বাসায় ঢুকে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

এ সময় সেখানে হট্টগোল শুরু হলে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম ও ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুলকে থানায় আনা হয়েছিল। পরে শুধু শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় কেউ বাদী হয়ে কোনো অভিযোগ করেননি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #ইমাম #ওলামা দল