জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলো ইসি

ফাইল ছবি

সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের মাধ্যমে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আগামী ১২ নভেম্বর ৮০টি উপজেলায় প্রথম ধাপে ইউপি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ ঘোষণা দেন।

তিনি বলেন, সাত ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন হবে। দ্বিতীয় ধাপে আগামী ১৩ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর। চতুর্ধ ধাপে ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল ও সপ্তম ধাপে ২৭ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সার্বজনীন করতে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত দলগুলোর সঙ্গে এই ধারাবাহিক সংলাপে বসবে ইসি। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইউপি নির্বাচন