দেশজুড়ে

ট্রলারে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের কথা বলে ডেকে নিয়ে ট্রলারে দুই শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে সরাইল উপজেলার বুড্ডা গ্রাম থেকে  শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাকে  কারাগারে পাঠানো হয়েছে। সরাইল থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে চান্দিনা এলাকার এক নারী সরাইল থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরাইলের শাহবাজপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য স্থানীয় রাকিব মিয়া (২২) কুমিল্লার চান্দিনা উপজেলার এক তরুণ নৃত্যশিল্পীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেনতিন নৃত্যশিল্পীর সঙ্গে ৯ হাজার টাকায় চুক্তি করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২ হাজার টাকা অগ্রিম দেন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই নৃত্যশিল্পী এক কিশোরী (১৬) ও এক তরুণীকে (১৯) নিয়ে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান। পরে রাকিবসহ দুই যুবক তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর সেতু এলাকায় নিয়ে যান। সেখান থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে তাদের তিতাস নদীর শাহবাজপুর এলাকায় পৌঁছার পরে আরও তিন যুবক ট্রলারে উঠেন

একপর্যায়ে নদীর মাঝখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন পাঁচ যুবক। পরে তরুণ শিল্পীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে তার সঙ্গে থাকা দুই নারী শিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটে।

 রাত ৮টার দিকে তিন শিল্পীকে তিতাস নদীর নাসিরনগর উপজেলার ভূঁইয়ার ঘাট এলাকায় কাদাপানিতে ফেলে রেখে অভিযুক্তরা নৌকা নিয়ে চলে যান।

পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্য চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নৃত্যশিল্পী #ধর্ষণ