দেশে ডেঙ্গুতে গেল ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন রোগী ভর্তির হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। গেল ২৪ ঘণ্টায় সেখানে ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ১৯৯ জন, বরিশাল বিভাগে ১৪৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০হাজার ২৭৬ জন। এর মধ্যে ৪৬ হাজার ৬৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ২ হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই বছর এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।
এমএ//