স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৯

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকায় ২৭৪ জন। এছাড়া বরিশালে ১৫৯, চট্টগ্রামে ২১৯, ঢাকায় উত্তর সিটি করপোরেশনে ১১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩১, খুলনায় ১৪৭, ময়মনসিংহে ১০০, রাজশাহীতে ১১৩, রংপুরে ৩৮ ও সিলেটে দুইজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে ১ হাজার ২৯৯ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৮৯ জন।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭১ জন। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ২৯ জন। 

এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৯৬ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু