দেশজুড়ে

ট্রাক চাপায় অটোরিকশা চালকসহ নিহত-২, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ দুইজন নিহত হয়েছে। এতে শিশুসহ আরও তিনজন আহত হয়।  নিহতরা হলেন-কেন্দুয়ার বান্দলন গ্রামের অটোরিকশা চালক ওয়াজেদ মিয়া (৩৮) ও চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার (৪০)।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান,  রাতে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রামপুর বাজার এলাকায় যাত্রীবাহী একটি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সহ দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।  দুর্ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ওসি তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা