এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, রংপুরের একই পরিবারের চার জনকে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিদের ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা দেখা পাই না। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে প্রশ্ন করা হলেও যে প্রশ্ন করে- তাকেই তুচ্ছ তাচ্ছিল্য করেন। যখন তিনি এসবের উত্তর দিতে পারেন না তখন তিনি শাহবাগ বা পল্টনের কথা নিয়ে আসেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংগঠনিক সভায় যোগ দেওয়ার আগে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, এনসিপি সংসদ ও সংসদের বাইরে গঠনমূলক আলোচনা ও রাজনীতি করতে চায়। সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। তাছাড়া বিএনপি সরকারের বিগত ১৮০ দিনের কার্যক্রমের ওপর আমরা তথ্য প্রকাশ করেছি। সুতরাং দেশে কোনও পোষ্য বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই না, সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক রাজনীতি করতে চায় এনসিপি।
তিনি বলেন, দেশে হত্যাকাণ্ডগুলোর বিচার নিশ্চিত না করা গেলে কখনও আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে না। বিএনপি আমাদের সমালোচনা গ্রহণ করতে পারছে না। তারাও ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি দেশের জন্য ক্ষতিকর।
আই/এ