দেশজুড়ে

৪৮০ বোতল ফেন্সিডিল সহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে মাদকসহ হৃদয় মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৮০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত হৃদয় পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

বুধবার (২৬ আগস্ট) দুর্গাপুর পৌর শহরের শিমুলতুলী এলাকায় থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পুলিশ রাত্রিকালীন চেকপোস্টের ডিউটি করে শেষ করে থানার দিকে আসছিলেন। পৌর শহরের শিমুলতুলি এলাকা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে সন্দেহ হয়। পুলিশ অটোরিকশা কে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তাদের কাছে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৪৮০পিস ফেনসিডিল পায়। ফেনসিডিল জব্দ করে ওই যুবককে আটক করা হয়। এগুলো বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

ওসি শাকের আহমেদ জানান, ৪৮০ পিস ফেনসিডিলসহ হৃদয় নামের এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #ফেনসিডিল #উদ্ধার