জাতীয়

আরও দুই সপ্তাহ আগে বদলি হয়েছেন আরপিএমপি কমিশনার

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-কে সরকারি চাকরির প্রচলিত নিয়ম ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিকভাবে আরও দুই সপ্তাহ আগে হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-কে ১২ আগস্ট ২০২৬ তারিখে বদলি করা হয়েছে।

অথচ কোনো কোনো গণমাধ্যমে তাঁর বদলি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।  এ নিয়ে বিভ্রান্তির কোন অবকাশ নেই। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #আরপিএমপি