সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেছেন, কোন নিউজপেপার? কার এত জ্বালা কাজকর্ম বাদ দিয়া? তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার মইনুদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠছে?’
সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রনালয়ে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশি, এখানে এসেছি বাংলাদেশের মিনিস্টার হিসেবে। আমার মনে আমার দেশপ্রেম, আমার অবস্থান নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। মানে বাংলাদেশে এসে, দেশের জন্য কাজ করা... কোনও সুবিধাভোগী লোক তো এটা করবে না।’
এক সাংবাদিক বলেন গতকাল একটি গণমাধ্যমে নিউজ প্রকাশের পর নেটিজেনরা এটি নিয়ে ঝড় তুলেছেন। পরে প্রতিমন্ত্রী হাস্যরসাত্মকভাবে সিলেটের আঞ্চলিক ভাষার টোনে বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন। মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি।’
তিনি আরও বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।
হুমায়ুন কবির বলেন, মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বহুমাত্রিক করতে সরকার কাজ করবে।
আই/এ