অপরাধ

বাবার সম্মতিতে পর্নোগ্রাফী তৈরি, ইনফ্লুয়েন্সার সুমাইয়া সহযোগীসহ গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফি কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে রাজধানী সুমাইয়া সাঈদ (২৫) নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ আগস্ট) ডিএমপির গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি চক্র বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তৈরিকৃত পর্ন ভিডিও এবং ছবি বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ অথবা চ্যানেলে অর্থের বিনিময়ে বিক্রয় করছিল। গ্রাহকদের কাছ থেকে আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে এমএফএস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা হয়।

এর প্রেক্ষিতে গত ১১ আগস্ট ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করে। তার হেফাজত থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন,  গ্রেপ্তার নারীর কাছ থেকে পর্ন ভিডিও ও ছবি তৈরির একজন পার্টনারের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে তার সহযোগীকে একই দিন রাতে বাড্ডা লিংক রোড এলাকা হতে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকেও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ বলছে, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর প্রাসঙ্গিক ধারায় নিয়মিত মামলা দায়ের করে বিস্তারিত তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। মেয়ের অনৈতিক কার্যক্রম জানার পরও তার উপার্জনে সম্মতি থাকা এবং অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও আসামি করা হয়েছে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পর্নোগ্রাফি #সুমাইয়া সাঈদ