জাতীয়

মহাসড়কে এআই ক্যামেরা, একদিনেই ৪৪৯ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক প্রযুক্তির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪৯টি ট্রাফিক মামলা নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় বা ধার্য করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন

হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, উল্টো পথে চলাচল এবং অবৈধ পার্কিংসহ নানা ধরনের ট্রাফিক আইন অমান্যের ঘটনাগুলো নির্ভুলভাবে চিহ্নিত করতেই এই এআই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে। ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্ত হওয়ার পর নিয়ম অনুযায়ী মামলা ও জরিমানার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে

পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম আশাবাদ ব্যক্ত করে জানান, মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এসব ক্যামেরার পরিধি ও কার্যক্রম আরও সম্প্রসারিত হলে চালকদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা উল্লেখযোগ্য হারে কমে আসবে। এর ফলে সড়কে সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে এবং ইতিমধ্যে এর ইতিবাচক প্রভাবও দৃশ্যমান হতে শুরু করেছে

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে এআই ক্যামেরাভিত্তিক নজরদারি কার্যক্রম শুরু হয়। এর অংশ হিসেবে মহাসড়কটির পুরো আড়াইশ কিলোমিটারজুড়ে মোট ১,৪২৭টি ক্যামেরা স্থাপন করা হয়েছে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাকা-চট্টগ্রাম #মহাসড়ক #এআই