দেশজুড়ে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীসহ ৩ নেতা আটক

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আসরের নামাজের পর মিছিল বের করার প্রস্তুতিকালে পুলিশ সেখানে গিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করে। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়।

ওসি জাহিদুল হক বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে আটকদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়েরের তথ্য জানায়নি পুলিশ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মাহদী