জাতীয়

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের অনুমোদন পাওয়া গেছে। এছাড়া আরও আড়াই হাজার নার্স ও আড়াই হাজার টেকনিশিয়ান নিয়োগের জন্য আবেদন করা হয়েছে। দ্রুত এসব নিয়োগের অনুমোদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। নতুন জনবল নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত চিকিৎসক দেওয়া শুরু হবে।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে হেলথ সেন্টার গড়ে তোলা হবে। এসব স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। প্রতিটি হেলথ সেন্টারে চিকিৎসক, নার্স ও আয়া থাকবেআগামী কিছুদিনের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। এছাড়া নারীদের চিকিৎসাসেবার জন্য দেশের আট বিভাগে ৮টি ক্যানসার ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,  নতুন ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২৫টি, শিশুদের জন্য ২০টি এবং ভবিষ্যতে ডায়ালাইসিস সেবা চালুর জন্য ১০টি শয্যা বরাদ্দ থাকবে। এতে কিডনি রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হবে না। পাশাপাশি ফিজিওথেরাপি সেবার ব্যবস্থা করা হবে। নারী রোগীদের জন্য নারী ফিজিওথেরাপিস্ট এবং পুরুষ রোগীদের জন্য পুরুষ ফিজিওথেরাপিস্ট থাকবে।

তিনি বলেন, আগামী কিছুদিনের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। এছাড়া নারীদের চিকিৎসাসেবার জন্য দেশের আট বিভাগে ৮টি ক্যানসার ইনস্টিটিউটের কাজ চলমান রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বাস্থ্যমন্ত্রী