জাতীয়

গোপালগঞ্জের এসপিসহ পুলিশের ছয় ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

গোপালগঞ্জের পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের উর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি করেছে সরকার। গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফেনী এবং ফেনীর পুলিশ সুপারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা ১ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

এতে বলা হয়, চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মাদ শামসুল হককে চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এসবির ডিআইজি, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্ল্যেখ করা হয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এসপি #গোপালগঞ্জ