ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে ৯ উইকেটের এই জয় কতটা বড়, সেটি বোঝা যায় ইতিহাসের দিকে তাকালেই। এশিয়ার দলগুলোর মধ্যে এই শতকে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে শুধু ভারত। সেই তালিকায় এবার যোগ হলো বাংলাদেশের নাম।
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারালো লাল-সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কোনো দিন টেস্টে হারাতে পারেনি। পাকিস্তান সর্বশেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়েছিল। বাংলাদেশ অবশ্য ২০২২ সালে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্টে হারিয়েছিল। কঠিন কন্ডিশনে পাওয়া সেই জয়ও ছিল ঐতিহাসিক।
টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়ানোর মানসিকতার পরিবর্তনকেই বাংলাদেশের বড় অগ্রগতি হিসেবে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন এটাই। পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা এই সংস্করণকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এই মানসিকতাটাই এখন তাদের মধ্যে এসেছে।’
এই টেস্টে সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিমের প্রশংসা করেন শান্ত বলেন, ‘সাদা বলের ক্রিকেটে তানজিদ আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। একজন টপ-অর্ডার ব্যাটারের কাছে আমরা প্রভাব রাখার প্রত্যাশা করি, আর সে সেটি করতে পেরেছে।’
আর/আই