বিএনপি

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ ৪ নতুন সদস্য

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে  ৪ নেতাকে মনোনীত করা হয়েছে। সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নতুন মনোনীত নেতারা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।

 দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দলের পক্ষ থেকে প্রত্যাশা করা হয় জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে বলেও দলটির পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #রিজভী