ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনেও টাইগারদের দাপট

স্পোর্টস ডেস্ক

ডারউইনে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে বাংলাদেশ দল। অজিদের ১ম ইনিংসের ১৯৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫১ রান। মেহেদী হাসান মিরাজ ৩২ রান ও হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত রয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) ১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল টাইগাররা।

মুমিনুল ৪৯ রানে আউট হওয়ার পর শান্ত ও তানজিদ দলকে এগিয়ে দেন। ১৮৮ বলে চমৎকার সেঞ্চুরি করেন তানজিদ। তার ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি। শান্তও ছিলেন সেঞ্চুরির কাছে। কিন্তু সেঞ্চুরির পরপর তানজিদ এবং ৮৪ রানে অধিনায়কের আউটের পর ধাক্কা খায় সফরকারীরা।

৩ উইকেটে ২৯৭ রান করা বাংলাদেশ ৩০৮ রানের মধ্যে ৬ উইকেট হারায়। নতুন বলে ১১ রানে তিন ব্যাটারের পতন হয়।

দিনের তখনো অনেকটা খেলা বাকি ছিল বলে মনে হচ্ছিল, বাংলাদেশ হয়তো অলআউটই হয়ে যাবে আজ। ব্যাট করার মতো আর তো ছিলেন কেবল মেহেদী হাসান মিরাজ, অন্যদের মূল পরিচয় বোলার।

কিন্তু বল হাতে ৬ উইকেট নেওয়া হাসান মাহমুদ ব্যাট হাতেও মিরাজের সঙ্গী হয়ে উইকেট আগলে রেখে দিন শেষ করে টাইগাররা।

সপ্তম উইকেটে ২৪.৩ ওভার অবিচ্ছিন্ন থেকেছে মিরাজ–হাসানের সপ্তম উইকেট জুটি। এই সময়ে বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়েছে আরও ৪৩ রান। ৭৩ বলে ৩২ রানে অপরাজিত মিরাজের সঙ্গে অস্ট্রেলিয়ার বোলারদের চরম হতাশ করে হাসান মাহমুদ করেন ৭৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস ।

শেষ দিকে আর উইকেট ফেলতে না পেরে অন্য পথেও গিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। কিন্তু তাদের স্লেজিং মনঃসংযোগে কোনো ব্যাঘাতই ঘটাতে পারেনি মিরাজ–হাসানের।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংস: ১১০ ওভারে ৩৫১/৬ (তানজিদ ১০১, নাজমুল ৮৪, মুমিনুল ৪৯, মুশফিক ৩৬, মিরাজ ৩২*, হাসান ১৩* স্টার্ক ২/৬৮, হ্যাজলউড ২/৬৮, কামিন্স ১/৫০)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৯৮। —দ্বিতীয় দিন শেষে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #অস্ট্রেলিয়া #টেস্ট