অর্থনীতি

ভূমিহীন কৃষকসহ জামানত ছাড়াই ঋণ পাবেন যারা

ভূমিহীন ও প্রান্তিক কৃষক, শিক্ষার্থী, প্রবাসী এবং বিদেশফেরত কর্মীদের জন্য জামানত ছাড়াই ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধার আওতায় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন একজন গ্রাহক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়,  স্মার্ট কার্ডধারী কৃষক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং নারী উদ্যোক্তারাও এ তহবিল থেকে ঋণ নিতে পারবেন। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের জন্য কোনো জামানত দিতে হবে না। এ ক্ষেত্রে ব্যাংক চাইলে ঋণগ্রহীতার কাছ থেকে সর্বোচ্চ দুজন গ্যারান্টর নিতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানায়,  এ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি সুবিধা থাকবে। অর্থাৎ ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস পর্যন্ত গ্রাহককে কিস্তি পরিশোধ করতে হবে না। এরপর নির্ধারিত নিয়মে ঋণ পরিশোধ করতে হবে। তবে ঋণখেলাপিরা এ সুবিধা পাবেন না।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের মূল উদ্দেশ্যে হলো জামানত দেওয়ার সক্ষমতা না থাকায় যারা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পেতে সমস্যায় পড়েন, তাঁদের জন্য সহজ শর্তে অর্থায়নের সুযোগ তৈরি করা। এ লক্ষ্যে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ঋণ #জামানত ছাড়া