এবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র শক্তির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জকসু ভিপিসহ উভয়পক্ষের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এরপর থেকে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
আলিয়া মাদ্রাসা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল আলিম দাবি করেন, দুপুরের দিকে হঠাৎ ছাত্রদলের নেতা–কর্মীরা হলে ঢুকে শিবিরের নেতা–কর্মীদের মারধর করে হলের বেশ কয়েকটি রুমে তালা দেয়।
এরপর তাঁরা ছাত্রদল নেতা–কর্মীদের ধাওয়া দিয়ে হল থেকে বের করে দেন। পরে ছাত্রদল আবার দলবল নিয়ে এলে শিবিরের নেতা–কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তাদের প্রায় ২০ জনের মতো আহত হয়েছেন।
এদিকে বিকেলের দিকে শুরু হওয়া সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে স্থানীয় যুবদল ও বিএনপির নেতা–কর্মীরা যুক্ত হন।
আই/এ