ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে মাঠের একটি ভিন্ন দৃশ্য ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিসহ কয়েকজন খেলোয়াড় ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল হাতে নিয়ে সেটি মনোযোগ দিয়ে দেখছেন।

পরে জানা যায়, ওই বোতলে ইংল্যান্ডের সম্ভাব্য পেনাল্টি শুটারদের শট কোন দিকে যেতে পারে, সে বিষয়ে লেখা কিছু নোট ছিল। টাইব্রেকারের সম্ভাবনা মাথায় রেখে প্রতিপক্ষের খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার ধরণ বিশ্লেষণ করে এমন তথ্য গোলরক্ষকদের সঙ্গে রাখা আন্তর্জাতিক ফুটবলে বেশ পরিচিত একটি কৌশল।
এদিকে জয় উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘দ্য মালভিনাস আর আর্জেন্টিনা’ লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। মালভিনাস (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ) নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের বিরোধের কারণে বিষয়টি নতুন করে আলোচনা তৈরি করেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ফিফা শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে পারে।

ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বলেন, তার দল শুরুতেই এগিয়ে যাওয়ার মতো খেলেছিল। পাশাপাশি তিনি এটিকে বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফরম্যান্স বলেও মন্তব্য করেন।
সূত্র: ডেইলি স্পোর্টস
এমএ//