আন্তর্জাতিক

বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে সতর্ক করলো আইইএ

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্য শুরু হওয়া নতুন উত্তেজনা বৈশ্বিকে তেলের সরবরাহের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছে  আন্তর্জাতিক শক্তি সংস্থা  (আইইএ) 

শুক্রবার (১০ জুলাই) কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে তা বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে আরও দীর্ঘায়িত করতে পারে।

জাতিসংঘের এই সংস্থাটি বলেছে, নতুন করে সংঘাত শুরু হলে জ্বালানি বাজারের দ্রুত পুনরুদ্ধারের যে আশা তৈরি হয়েছিল, তা ভেস্তে যাওয়ার ঝুঁকি রয়েছে।

আল জাজিরা বলছে,  এই সতর্ক বার্তাটি তখনই এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের বাহিনীর মধ্যে সামরিক তৎপরতা কিছুটা স্তিমিত হওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার পথ প্রশস্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছিল 

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো সতর্ক করেছে যে, মার্কিন সেনাবাহিনী যেকোনো সময় পুনরায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।

আইইএ-র সর্বশেষ মাসিক তেল বাজার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়ায় ২০২০ সালের পর এই প্রথমবার চলতি বছর বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে যাচ্ছে।

এদিকে সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান 'কেপলার'-এর (Kpler) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল টানা দ্বিতীয় দিনের মতো কমেছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ৯ জুলাই এই পথে ২২টি জাহাজ চলাচল করেছে, যেখানে আগের দিন এই সংখ্যাটি ছিল ৩০।

সংস্থাটি বলছে, পরিস্থিতি মূলত ঝুঁকিমুক্তই রয়েছে; কারণ ৭ জুলাইয়ের পর থেকে এই প্রণালীতে কোনো জাহাজের ওপর নতুন করে হামলার খবর পাওয়া যায়নি।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আইইএ