নেত্রকোণায় বারহাট্টা বিধবা নারী কে ধর্ষণে জন্ম নেওয়া শিশুকে ১৩বছর পর পিতৃ পরিচয় দিল আদালত। অপরাধ প্রমাণিত হওয়ায় মো. হেলাল (৪৫) কে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। একই সাথে তাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা প্রাপ্ত মো. হেলাল জেলার বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের মো: আলমের ছেলে।
বুধবার (৮ জুলাই) নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের মো: হেলাল একই এলাকার বিধবা নারী কে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে ১০মার্চ বারহাট্টা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন মিল পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন। আটজন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তি তর্ক শুনানি শেষে বিচারক এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট নূরুল কবীর রুবেল মামলার রায় সন্তোষ প্রকাশ করেন।
আই/এ