সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ বিকেল থেকেই দেশের সকল বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জুলাই) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দেয়া হয়।
এতে বলা হয়, আজ বিকেল ০৩টা থেকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মি.মি. এর বেশি ২৪ ঘণ্টায়) বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।
এছাড়া চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা এখনই সরে যাওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আই/এ