ভারী বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ডুবে গেছে রেললাইন। একইসঙ্গে ঝড়ে কয়েকটি স্থানে রেললাইনের ওপর উপড়ে পড়েছে গাছ। এ অবস্থায় ৮০০ যাত্রী নিয়ে আটকা পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন।
মঙ্গলবার (৭ জুলাই) নগরীর ষোলশহরের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকায় ট্রেনটি আটকে পড়ে। ষোলশহরের জানালিহাট স্টেশনের মাস্টার নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেন এলাকাটি অতিক্রম করেছে। তখনও কোনও সমস্যা হয়নি। তবে এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় রেললাইনের ওপর পানি জমতে শুরু করে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটির দুপুর ২টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারে পৌঁছানোর সময় নির্ধারিত ছিল। রেললাইনে পানি সরার পর ট্রেনটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ঘটনাস্থলেই আটকে আছে।
আই/এ’