দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে মিললো অবিস্ফোরিত মর্টার শেল

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৬০মি:মি: একটি মর্টারের গোলা উদ্ধার হয়েছেঅবিস্ফোরিত গোলাটি নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ভবানীপুর গ্রামে শিশুরা নালায় মাছ ধরতে গিয়ে এ মর্টারের গোলাটি দেখতে পায়। বিকেলে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামের ছোট শিশুরা নালায় মাছ ধরতে গিয়ে কাদা মাটির ভিতরে একটি গোলা দেখতে পায়। গোলাটি ভবানীপুর গ্রামের আমজাদ আলীর ছেলে নালা থেকে বাড়িতে আনে। পরে আমজাদ বিজিবি ভবানীপুর বিওপি কমান্ডারকে খবর দেয়।

বিওপি কমান্ডার টহল দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৬০ মি:মি: মর্টারের একটি অবিস্ফোরিত গোলা পায়। গোলাটির নিরাপত্তা নিশ্চিত করে অবিস্ফোরিত গোলাটি বালির বস্তা দিয়ে ঘিরে রাখেন তারা। বর্তমানে বোম্ব ডিসপোজাল দলের সাথে সমন্বয় করে গোলাটি ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। বোম্ব ডিসপোজাল দল পৌঁছে গোলাটি ধ্বংস করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #মর্টারের গোলা