বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই আমরা মূল্য সমন্বয় করেছি। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউজে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাপবিবোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এলপিজি গ্যাসের ৯৮ ভাগই আমদানি করতে হয়। যা পুরোপুরি বেসরকারি খাত নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এতে মা-বোনদের সংসার চালাতে কষ্ট করতে হয়েছে। যখনই বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তখনই মূল্য সমন্বয় করা হচ্ছে। এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে। যখনই সুযোগ হবে তখনই ধাপে ধাপে জ্বালানির দাম কমিয়ে স্বস্তিতে আনা হবে।
বিদ্যুতের বাড়তি বিল ও লোডশেডিং নিয়ে তিনি বলেন, কয়েক জায়গায় বিদ্যুৎ বিল নিয়ে নানা অভিযোগ উঠেছে, প্রতিটি বিদ্যুৎ অফিসে অভিযোগ সেন্টার হয়েছে। সেখানে যোগাযোগ করে সমাধান করার নির্দেশনা দেয়া হয়েছে। বিএনপি জনগণের সরকার। জনগণকে সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আই/এ