জাতীয়

নতুন ভোটার হওয়ার সময় বাড়ালো ইসি

নতুন ভোটার হওয়ার জন্য ভোটার তালিকায় নিবন্ধনের সময়সীমা ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে  নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন কর্মকর্তারা  একটা তালিকা দিয়েছে যে, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আইন পরিবর্তন হয়েছে

ইসি মাছউদ বলেন, নতুন ভোটার নিবন্ধনের সময়  ৩০ জুন ছিল। পরে নির্বাচন কর্মকর্তারা এটা বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন। পরে সেটা  ৩১ জুলাই পর্যন্ত করে দেয়া হয়েছেএখন  যদি অক্টোবরে স্থানীয় নির্বাচন হয় তাহলে পেছনে যেতে আর অসুবিধা নাই। যারা এটা করবে তারা বলেছে পারবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি