চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে সাত জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সব শিক্ষা বোর্ডের ২৪ হাজার ৭৮৪ জন শিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে মোট অনুপস্থিত ১৭ হাজার ২৩৩ জন। আর মোট বহিস্কৃত পাঁচ জন। মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ৪৭৮ জন, বহিষ্কৃত একজন। এছাড়া কারিগরি বোর্ডে অনুপস্থিত ৩ হাজার ৭৩ জন এবং বহিষ্কৃত একজন।
আই/এ